অনৈতিক কর্মকাণ্ড মহামারি আকার ধারণ করেছেঃ গোলাম মাওলা রনি


আওয়ামী লীগ এখন রাষ্ট্রক্ষমতায়। কেন্দ্রের সঙ্গে দলের যে চেইন অব কমান্ড থাকে, সেখানে সাধারণ যে কিছু নিয়ম-কানুন রয়েছে তা সত্যিকার অর্থে দলের মধ্যে অনুসরণ করা হচ্ছে না। নিয়ম-কানুন অনুসরণ না করার ফলে অপ্রত্যাশিত অনেক লোক দলের মধ্যে চলে এসেছে।
আরেকটি ব্যাপার হলো এখানে প্রভাবশালী কিছু নেতা দলের নীতি ও আদর্শ ভুলে গিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজ নিজ স্বার্থ উদ্ধার, নিয়োগ বাণিজ্যের মতো কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে। শুধু তাই নয়, নিজেদের হাতকে শক্তিশালী করার জন্য পছন্দ অনুযায়ী কিছু সুবিধাভোগী লোককেও বেছে নেন তারা। এর সঙ্গে দলের কিছু কেন্দ্রীয় নেতাও জড়িত আছেন। যার ফলে অনৈতিক কর্মকা- এখন একটা মহামারি আকার ধারণ করেছে।
কাজেই এই সমস্যার সমাধান অতীব জরুরি। সমস্যার সমাধান করতে হলে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। নেতাকর্মীদের সত্যিকার অর্থে দলের নীতি ও আদর্শে বিশ্বাস করতে হবে। দলকে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
পরিচিতি: কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য
মতামত গ্রহণ: সাগর গনি
সম্পাদনা: আশিক রহমান ও মোহাম্মদ আবদুল অদুদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন