ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মালয়েশিয়ার পার্লামেন্টে সোচ্চার বিরোধী দল


কুয়ালালামপুর: জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ নিয়ে ইসরাইলি আগ্রাসনের বিষয়ে আলোচনার জন্য মালয়েশিয়ার পার্লামেন্টে জরুরি প্রস্তাব পেশ করেছে দেশটির বিরোধী দল পাকাথান হারাপান।
বিরোধীদলীয় নেতা দাতুক সেরি ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বলেন, বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে বুধবার স্পীকারের কার্যালয়ে দাতুক রাজা কামারুল বাহরান শাহ রাজ আহমদ (আমানাহ-কুয়ালা তেরেনগনাগু) কর্তৃক একটি প্রস্তাব পেশ করা হয়।
সংসদে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পাবলিক ইস্যু। বিষয়টির সঙ্গে গোটা মুসলমান সম্প্রদায় জড়িত এবং এটি আমাদের হৃদয়ের কাছাকাছি।’
তিনি আরো বলেন, ‘আমরা দুঃখ পাচ্ছি যে আমাদের ভাই ও বোনেরা ইহুদিদের নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছেন।’
প্যান-মালয়েশিয়ার ইসলামী পার্টিও (পিএএস) অনুরূপ একটি প্রস্তাব পার্লামেন্টের স্পিকারের কাছে পেশ করেছে।
দলটির পক্ষ থেকে এমপি নসরুদ্দিন হাসান তানতাবি'র এই প্রস্তাব পেশ করেন। তারা ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিন্দা জানানোর আহ্বান জানান।
আল-আকসা মসজিদের কাছে অবস্থিত সংবেদনশীল ধর্মীয় স্থানে মেটাল ডিটেক্টর স্থাপনের ফলে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলিদের মারাত্মক সংঘর্ষের সূত্রপাত হয়। পবিত্র এই স্থানটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য এটিকে ইসরাইলি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পিএএস সংসদ বিষয়ক সম্পাদক সৈয়দ আহমাদ ফাদলি বলেন, যদিও মেটাল ডিটেক্টরগুলি অপসারণ করা হয়েছে, তবুও এটি ইসরাইলের ঔদ্ধত্যের ইঙ্গিত দেয়।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসরাইলের এই ধরনের কর্মকাণ্ড আইন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
ইসরাইলের এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এর মাধ্যমে শুক্রবারের জুমার নামাজের জন্য মুসলমানদের অধিকারকে অস্বীকার করা হয়েছে।
সূত্র: মালয়েশিয়া ভিত্তিক ‘দ্য স্টার ডটকম’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন